মোঃ বেল্লাল হোসেন বাবু, নাটোর জেলাপ্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রের নির্দেশনা উপেক্ষা করে এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের সাথে যোগাযোগ/পরামর্শ না করে নাটোর জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের এক তরফা কমিটি গঠন বন্ধের নির্দেশনা দিয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুলকে চিঠি পাঠিয়েছেন নাটোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল এমপি।
গত পহেলা মার্চ প্রেরিত চিঠির সত্যতা নিশ্চিত করে সাংসদ শফিকুল ইসলাম শিমুল এমপি জানান,নাটোর জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের লিখিত ও মৌখিক অভিযোগ এবং গঠনতন্ত্রের নির্দেশনা মোতাবেক শহিদুল ইসলাম বকুল এমপিকে এ চিঠি প্রেরণ করা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলা আওয়ামীলীগ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করবে,উপজেলা আওয়ামীলীগ ইউনিয়ণ আওয়ামীলীগের সম্মেলন করবেএবং ইউনিয়ণ আওয়ামীলীগ ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন করবে। অথচ শহিদুল ইসলাম বকুল এমপি গঠনতন্ত্রের বিধান না মেনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদকের সঙ্গে কোন রুপ যোগাযোগ/পরামর্শ না করে একতরফা ভাবে গঠনতন্ত্র অমান্য করে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন করছেন, যাহা দলকে দ্বিধা বিভক্ত করতে উৎসাহিত করছে এবং তৃনমূলে উক্ত ২টি উপজেলায় আওয়ামীলীগের নেতা-কর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে যাহা সংগঠনের জন্য শুভকর নয়।
এহেন কর্মকান্ড বন্ধ না করলে চিঠির ২য় অংশে বলা হয়েছে, আগামী দিনগুলোতে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্রের বিধান লংঘন করে সাংগঠনিক কর্মকান্ড যেমন ওয়ার্ড, ইউনিয়ন কমিটি গঠনের অপচেষ্টা করলে আপনার(শহিদুল ইসলাম বকুল এমপি) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও সাধারন সম্পাদক বরাবর প্রেরণ করিতে বাধ্য থাকিবো।
নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল এমপি ছাড়া চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদককে।

Leave a Reply