
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাঁশ কাঁটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুস ছালাম( ৪৫) নামের এক কৃষকের মৃত্যু। নিহত কৃষক উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের মৃত রজমান আলীর পুত্র ।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, বুধবার বিকাল ৫ টায় বাড়ীর পাশে একটি বাঁশ ঝাড়ে বাঁশ কাঁটতে গিয়ে অসাবধানতা বসত কাঁচা বাঁশটি মেইন তারে পড়ে বিদ্যুত স্পৃষ্টে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় আব্দুস ছালাম।
পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন আহত কৃষককে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে ।

Leave a Reply