নাটোরের সিংড়ায় রামানন্দ খাজুরায় পল্লীশ্রীর ফ্রী করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশনের শুভ উদ্বোধন

মোঃ বেল্লাল হোসেন বাবু, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় বুধবার ৩ মার্চ পল্লীশ্রী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ফ্রী করোনা টিকা রেজিষ্ট্রেশন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

দুপুর ১২ টায় অনুষ্ঠিত প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিংড়া উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন কুমার সরকার।

অনুষ্ঠানে অন্যন্যেদের মধ্য উপস্থিত ছিলেন, ১২ নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্দিস আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সহ সভাপতি জাকির হোসন,কালীগন্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান শাহরিয়ার সহ পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সকল সদস্যবৃন্দ।