খালেদ হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় র্যাব ১২ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে গাাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলার আদমদিঘী থানার তেতুলিয়া গ্রামের জনৈক কাশেমের পুরাতন চাউল মিলের পরিত্যাক্ত চাতালের উপর অভিযান পরিচালনা করে উপরোক্ত মাদক ব্যবসায়িদের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড এবং ৩৭০০/- (তিন হাজার সাতশত) টাকাসহ আটক করে।
আটককৃতরা হলেন, বগুড়া জেলার আদমদীঘি থানার জিনইর বাউস্ত পাড়া এলাকার মৃত: খবির আলী আকন্দ এর ছেলে মোঃ আক্তার হোসেন আফাজুল(৪২) ও মৃত: জসিম উদ্দিন এর ছেলে
মো: আজীমুদ্দীন (৬০)।
জানা যায় আটককৃত মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার আদমদিঘী থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply