বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বগুড়া শহর সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরমান হোসেন ডলার, বগুড়া (কাহালু) প্রতিনিধিঃ

বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে সেউজগাড়ী জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী মোঃ হোসেন আলী, সদস্য সচিব পদপ্রার্থী মোঃ আসিফ মাহমুদ এর উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া শহর শাখা সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা। সেই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ সহকারে দেশবাসীর জন্য দোয়া করা হয়।