রায়হান কবির রবিন, বগুড়া সংবাদদাতাঃ
আগামী ২৮শে ফেব্রুয়ারী ২১ইং রবিবার বগুড়া পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বহুল আলোচিত ৮নং ওয়ার্ডের নতুন ও পুরাতন বেশ কিছু মূখ নেমেছেন নির্বাচনী প্রচারণার মাঠে। সেখানে একটু ব্যতিক্রম ভাবেই নিজেকে সর্বসাধারণের কাছে তুলে ধরছেন ৮নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর এবং আগামী ২৮ ফেব্রুয়ারী পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী, টেবিল ল্যাম্প মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বী করা এরশাদুল বারী এরশাদ।
বগুড়া পৌরসভার পুরাতন এই ওয়ার্ডের হাজারো মানুষের আস্থা ও মানবতার মূখ, ত্যাগি ও সুপরিচিত ব্যক্তি ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এরশাদুল বারী। তিনি সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী লড়াই করছেন।
তিনি শুধু নির্বাচনী প্রচারের মাঠ নিয়েই ব্যস্ত নয়, ব্যস্ত আছেন ৮নং ওয়ার্ডের নানা ধরনের উন্নয়ন মূলক কাজে ও জনসেবায়। আসন্ন পৌর নির্বাচনের প্রচারণার শেষ সময়েও আছেন সকল প্রার্থীদের চেয়ে তুঙ্গে।
করোনা কালীন সময়ে দেশের অন্তিম ও সংকটময় মুহূর্তে তিনি দাড়িয়েছিলেন ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে। অসহায় মানুষের ঘরে ঘরে নিজ হাতে পৌঁছে দিয়েছেন খাদ্য, বস্ত্র সহ নগদ অর্থ। করেছেন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা লাশের অন্তিম সৎকার। শুধু করোনা কালীন সময়ে নয়, তিনি বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে নানান ধরনের সংকটপূর্ন মুহূর্তে মানুষের পাশে থেকেছেন। বিগত দিনে জনগনের ভোটে নির্বাচিত হয়েছিলেন কাউন্সিলর, করে গেছেন সাধারণ মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম। আধুনিক জামিল নগরের রুপকার বলা হয় এরশাদকে।
করেছিলেন নতুন ও পুরাতন বেশ কিছু রাস্তাঘাটের কাজ, ড্রেনেজ ব্যবস্থা সহ নানান ধরনের সামাজিক ও মানবিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড। আসন্ন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এরশাদ তার নিজ অর্থ ব্যয় করেও কখনো উন্নয়ন মূলক কর্মকাণ্ডে পিছুপা হননি বিন্দু মাত্র।
প্রতি বছরের ন্যায় নতুন বছরেও শীতার্ত মানুষের পাশে থেকে বিতরণ করেছেন শীত বস্ত্র। কাউন্সিলর না হয়েও বিগত বছর গুলোতে নানান ধরনের কাজকর্মের ব্যবস্থা করে দিয়েছেন অসহায় দুস্থ মানুষদের।
গনমাধ্যমের নানান প্রশ্নের জবাবে সাবেক সফল এই কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী ত্যাগি এই মানুষটি বলেন, আমি আমার ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই এবং ২১টি ওয়ার্ডের মধ্যে আমার ৮ নাম্বার ওয়ার্ডটি রোল মডেল হিসেবে জনগনের কাছে উপহার দিতে চাই। নির্বাচনী প্রচারণাই মোক্ষম বিষয় নয়, জনগণের পাশে থেকে সমাজের সুন্দর অবকাঠামো তৈরি ও উন্নয়ন মূলক কর্মকাণ্ড করাই আমার কাছে মূল উদ্দেশ্যে। কাউন্সিলর না হয়েও বিগত বছর গুলোতে যেভাবে সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকেছি, ইনশাআল্লাহ আগামী পৌরসভা নির্বাচনে বিজয়ী হলে ঠিক একই ভাবে মানুষের পাশে থেকে সমাজের সুন্দর অবকাঠামো তৈরি করতে চাই। মাদক ও সন্ত্রাস নির্মূলে কোন ছাড় দেয়া হবে না, আমার ৮নং ওয়ার্ডে মাদক ও সন্ত্রাসের এক বিন্দুও জায়গা হবে না ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমি সমাজের জন্য সাধ্যনুযায়ী কাজ করার চেষ্টা করছি, সুখে দুঃখে জনগনের পাশে থাকলে ইনশাআল্লাহ তারাই আমাকে মন থেকে খুঁজে নিবে। এতে করে অন্যন্যা প্রার্থীদের মত আমাকে প্রচারণায় খুব বেশি সময় দিতে হবে না। সেই সময় টুকু আমি আমার ৮নং ওয়ার্ড বাসীদের উন্নয়ন মূলক কাজে ও জনসেবায় ব্যয় করতে চাই ইনশাআল্লাহ।
পরিশেষে তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এখন যেভাবে সাধারণ মানুষের পাশে আছি, ভবিষ্যতেও যেন ঠিক একই ভাবে মানুষের পাশে থেকে তাদের সেবা দিতে পারি।
তাই সু-শীল সমাজের বিজ্ঞ মানুষের ধারণা ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হবেন সাবেক সফল এই কাউন্সিলর। তাই অন্যন্যা প্রার্থীর চেয়ে একধাপ এগিয়েই আছেন সততার প্রতিক এরশাদুল বারী এরশাদ।

Leave a Reply