সাতক্ষীরা পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে শেষ মুহুর্তের গণসংযোগ অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা জেলা  প্রতিনিধিঃ

আগামী ১৪ ফ্রেব্রুয়ারি আসন্ন পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী, শেখ নাসেরুল হক কে বিজয়ী করার লক্ষ্যে সাতক্ষীরায় শেষ মুহুর্তের গণসংযোগ অনুষ্ঠিত।

শুক্রবার (১২ফেব্রুয়ারী-২০২১) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত উক্ত নির্বাচনী গণসংযোগে, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী শেখ নাসেরুল হকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মি এবং হাজারো সমর্থকবৃন্দ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে, অত্রালাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশেষভাবে আহবান জানান।