1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

বিএডিসির আলুবীজ নিয়ে কিশোরগঞ্জের কৃষকদের মাথায় হাত

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ১৩৫ Time View

কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আলুবীজ নিয়ে ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। তারা জমিতে আলুর বীজ রোপণ করে দেখে অর্ধেক চারাও গজায়নি। খাবার আলুকে বীজ হিসেবে দেওয়ায় এ রকম হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

ভুক্তভোগী কৃষকরা জানায়, বিএডিসি পাকুন্দিয়া এবং কিশোরগঞ্জ জোন থেকে আলুবীজ এনে এ বছর আলু চাষ করেছেন এলাকার কৃষকরা। কিন্তু জমিতে অর্ধেকের বেশি বীজে কোনো চারা গজায়নি। কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও এর দায়ভার নিচ্ছে না কেউ।

আড়াইবাড়িয়া ইউনিয়নের মধ্য জামাইল ব্লকের লিডার মো. শাহীন আহম্মেদ জানান, তিনি ১০ একর জমিতে বিগত ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর ডায়মন্ড ও কারেজ জাতের ভিত্তি হতে প্রত্যায়িত শ্রেণির আলু চাষ করেন। যার মধ্যে কারেজ জাতের আলুবীজ রোপণ করেন শতকরা বিশ ভাগ জমিতে এবং বাকি আশি ভাগ জমিতে ডায়মন্ড জাতের আলু চাষ করেন। কারেজ জাতের বীজ থেকে ভালো চারা গজালেও ডায়মন্ড জাতের রোপণ করা আলুর অর্ধেক চারাই গজায়নি। এর মধ্যে একবিঘা জমিতে পুনরায় বাজার থেকে আলু কিনে রোপণ করেছেন।

একই এলাকার কৃষক মুস্তাকিন, মো. আসাদ মিয়া, মো. ইকবাল মিয়া ও বোরহান মিয়াসহ আরও কয়েক জন বলেন, আমরা এমনিতেই গরিব কৃষক। ব্যাংক থেকে ঋণ নিয়ে ভালো ফলনের আশায় বিএডিসির আলু চাষ করে এখন বিপাকে পড়েছি।

হোসেনপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তারিকুল হাসান সরেজমিনে পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন বলে স্বীকার করেছেন। তিনি বলেন, কৃষকদের এমন অভিযোগের প্রেক্ষিতে গত রোববার (১২ জানুয়ারি) তিনি জমিতে যান। গিয়ে অভিযোগের প্রমাণ পেয়েছেন।

একই অবস্থা সিদলা ইউনিয়নের গড়মাছুয়া ব্লকের।

সাধারণত রোপণ করার জন্য আলু ৭০ থেকে ৭৫ দিন হলেই উত্তোলন করতে হয়। কিন্তু ওজন বাড়ানোর জন্য কৃষকরা ৮৫ থেকে ৯০ দিন ক্ষেতে রাখেন, যা খাবার আলু হিসেবে বাজারে বিক্রি করা হয়। সে আলুগুলো চুক্তিবদ্ধ কৃষকদের বীজ হিসেবে দিতে বাধ্য করা হয়েছে। এ ক্ষেত্রে বিএডিসির সতর্কতার অভাবের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ বিষয়ে বিএডিসি পাকুন্দিয়া আলুবীজ জোনের উপসহকারী পরিচালক মোহাম্মদ নায়েব আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কুষ্টিয়া থেকে সরবরাহ করা আলুবীজের দুকয়েকটি ব্লকের ক্ষেত্রে এ রকম হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews