1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

“স্বপ্নের বাংলাদেশ” কর্তৃক বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা এবং মেধা পুরস্কার প্রদান

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ১৩১ Time View

নাহিদ হাসান:

শুদ্ধাচার, দেশপ্রম ও মুক্তিযুদ্ধের চেতনা প্রসারে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নের বাংলাদেশ” এর অনন্য উদ্যাগে গতকাল শনিবার (১৮ জানুয়ারি ২০২০) স্বেচ্ছাসেবা ও জনকল্যাণমূলক সংগঠন “স্বপ্নের বাংলাদেশ” এর উদ্যোগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে “বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা এবং মেধা পুরস্কার প্রদান-২০২০’ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসলাম হোসেন সওদাগর, মাননীয় সংসদ সদস্য, ২৫ কুড়িগ্রাম-১। সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন। উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র, কৃষক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অত্র এলাকার ১২ টি বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীকে মেধা পুরস্কার, ১৯ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষা প্রসার ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ০৪ জন গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
এর আগে দুপুর ২টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশিত হয়। সর্বস্তরের জনসাধারণ বিশেষ করে তরুণ, যুবক ও ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও শুদ্ধাচারের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে মুজিববর্ষের প্রতিপাদ্য সম্বলিত একটি বর্ণিল ও তথ্যসমৃদ্ধ পঞ্জিকার মোড়ক উন্মোচিত হয়। পরে সকলের মাঝে পঞ্জিকা বিতরণ করা হয়। সংগঠনটির মুজিববর্ষের প্রতিপাদ্য হলো “জাতির পিতা বঙ্গবন্ধু তোমার কীর্তি, তোমার স্মৃতি চির অম্লান ও অশেষ; তোমার আদর্শে গড়বো মোরা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ”। অনুষ্ঠানে সংগঠনের রূপকল্প, অভিলক্ষ্য, লক্ষ্য ও উদ্দেশ্য মনোমুগ্ধকরভাবে উপস্থাপন করেন সংগঠনটির নির্বাহী পরিচালক মোঃ ফারুক আহমেদ। সবশেষে মানবতা, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও সার্বভৌমত্বকে লালন করে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে সন্ধ্যায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews