1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. backups@wordpress.org : backup_manager :
  5. cache@wordpress.org : cache_sync :
  6. : cmstable :
  7. demi413@gmail.com : Demi :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
  11. : devauth :
  12. : devauth :
  13. edward73@yahoo.com : Edward :
  14. etienne44@yahoo.com : Etienne :
  15. kathrin5585@gmail.com : Kathrin :
  16. maria@www.kurigrampratidin.com : maria :
  17. maya371@gmail.com : Maya :
  18. ruth7373@yahoo.com : Ruth :
  19. zara935@gmail.com : Zara :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপিত ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল সহ চোরাকারবারি গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা ভুরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা ভুরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ ভুরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভুরুঙ্গামারীতে চরাঞ্চলে অভিযান চালিয়ে ১১ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী

ভুরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপিত

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View
ভুরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপিত

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সম্মাননা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তহুমুল হক তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকেরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে ভূরুঙ্গামারী উপজেলা যুব প্ল্যাটফর্ম ও দক্ষিণ বলদিয়া রাঙ্গালিরকুটি যুব বন্ধু পরিষদ এবং সফল আত্মকর্মী হিসেবে কফিল উদ্দিন ও মোস্তাফিজুর রহমান সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

এ ছাড়া ৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ সম্পন্ন করা ৫ জন যুবকের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews