1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View
ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা স্বাস্থ্য ও প: প:কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন তৌহিদ, যুবদল সভাপতি রফিকুল ইসলাম শান্ত, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে তিন মাস ব্যাপী একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। কর্মপরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর, ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও কর্মপরিকল্পনা ব্যতীত প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে নিজ নিজ দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।

পরে উপজেলা পরিষদ শিশু পার্ক ও উপজেলা পরিষদের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় । এতে অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, স্কাউট, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উল্লেখ্য ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাস ব্যাপী এই কর্মসূচি চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews