1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. backups@wordpress.org : backup_manager :
  5. cache@wordpress.org : cache_sync :
  6. : cmstable :
  7. demi413@gmail.com : Demi :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
  11. : devauth :
  12. : devauth :
  13. edward73@yahoo.com : Edward :
  14. etienne44@yahoo.com : Etienne :
  15. maria@www.kurigrampratidin.com : maria :
  16. maya371@gmail.com : Maya :
  17. ruth7373@yahoo.com : Ruth :
  18. zara935@gmail.com : Zara :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল সহ চোরাকারবারি গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা ভুরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা ভুরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ ভুরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভুরুঙ্গামারীতে চরাঞ্চলে অভিযান চালিয়ে ১১ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ

ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল সহ চোরাকারবারি গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View
ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল সহ চোরাকারবারি গ্রেপ্তার

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের কথিত হোতা রশিদুল ইসলাম রতনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার রশিদুল ইসলাম রতন উপজেলার মধ্য ভরতের ছড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে।

বুধবার (২৮ অক্টোবর) গ্রেপ্তারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশের একটি ছদ্মবেশী দল গত ২৭ অক্টোবর রাত ১১টা থেকে ২৮ অক্টোবর রাত ৩টা পর্যন্ত টানা চার ঘণ্টা এ অভিযান পরিচালনা করে। এ সময় বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে ভারতীয় মোবাইল ফোন কেনাবেচার সময় রতনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে রতন ভারতীয় মোবাইল ফোন ও মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর মাধ্যমে এসব অবৈধ মোবাইল ফোন দেশের বিভিন্ন শপিংমল ও দোকানে সরবরাহ করা হতো বলে জানা গেছে। রতন ও তাঁর কয়েকজন নিকটাত্মীয়ের সমন্বয়ে গঠিত একটি চক্রের মাধ্যমে এ অবৈধ ব্যবসা পরিচালিত হতো বলে অভিযোগ উঠেছে।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, রতনকে গ্রেপ্তারে পুলিশ এর আগেও একাধিকবার অভিযান চালিয়েছিল। তবে প্রতিবারই তিনি কৌশলে পুলিশের নাগালের বাইরে থেকে যান। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews