1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ Time View
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মেইন পিলার-১০০৯ এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে সোনাহাট ২২ বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে ওই দিন সন্ধ্যায় সোনাহাট বিজিবি ক্যাম্প তাদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরত আসা তিনজন হলেন, কুড়িগ্রামের কচাকাটা থানার সোভারকুটি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল জলিল(২৯), হাফেজ উদ্দিনের ছেলে মুজাফফর হোসেন(২২) এবং ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকার মৃত নুর আহম্মেদের মেয়ে শারমীন বেগম (২৫)।

পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর ভারতের আসাম পুলিশ কর্তৃক তারা আটক হন। পরবর্তীতে ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, নারীসহ ওই তিন বাংলাদেশিকে আইনগত প্রক্রিয়া শেষে আব্দুল জলিলকে তার চাচা মোহাম্মদ আলী, মোজাফ্ফর হোসেন কে বড় ভাই রুহুল আমিন ও শারমীন বেগম কে তার দেবর ইমন আহমেদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews