1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে এ কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য কাজী নিজাম উদ্দিন ও নুরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, ইফতেখারুল ইসলাম শ্যামা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো ভূরুঙ্গামারীতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews