এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ফ্যামিলি কার্ড কার্যক্রম স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের আওতায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় ভুরুঙ্গামারীর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শামছুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত জাকির হোসেন, আইসিটি অফিসার আশরাফুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ ।
সভায় জানানো হয়, দেশব্যাপী একযোগে খানা ও পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে কর্মীরা বিশেষায়িত ট্যাবলেট ডিভাইস ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইনে ডেটাবেইসে সংরক্ষণ করা হবে।
Leave a Reply