এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিএনবি প্রকল্পের সরকারি সেবা নিশ্চিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এমজেএসকেএস ও ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযেগিতায় উপজেলা মহিলা অধিদপ্তরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা শামসুজ্জামান, খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আরেফিন, মহিলা বিষয়ক দপ্তরের হিসাব রক্ষক আবুল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এফ কে আশিক প্রমুখ।
এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন সিএনবি প্রকল্পের টিও সই ফেরদৌস আলম।
এ সময় দশটি ইউনিয়নের ফিল্ট ফ্যাসিলিটেটর, যুব সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply