চিলমারীতে পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু 

রুহুল আমিন রুকু, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে পড়ে আবু আইয়ুব(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এক সন্তানের জনক ওই যুবক মৃগি রোগে আক্রান্ত বলে জানা গেছে। তবে  সুস্থ্য-সবল ছিলেন বলে জানান তার পরিবার।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়ন এর গাবেরতল চৌধুরীপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আফসার আলীর পুত্র বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, উপজেলার গাবেরতল চৌধুরীপাড়া এলাকার আফসার আলীর পুত্র আবু আইয়ুব(২৫)। তিনি আগে থেকে মৃগি রোগে আক্রান্ত কিন্তু সুস্থ্য-সবল ব্যাক্তি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে আইয়ুব আলী তার মাসহ বাড়ীর পাশ্বে থাকা পুকুরপাড়ে বসে ছিলেন। হঠাৎ মৃগি রোগের ঝাকুনি শুরু হলে অজ্ঞান হয়ে পুকুরের পানিতে পড়ে যায় সে। এসময় তার মা হাত ধরেও তাকে আটকাতে না পেরে এলাকাবাসীকে ডাকতে চিৎকার করতে থাকে। পরে এলাকাবাসী এসে গভীর পানির তল থেকে আইয়ুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত  অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রহিম বলেন, মৃত্যুর বিষয়টি আমি জেনেছি।