1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তরনীকান্ত’র শেষকৃত্য সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৫০ Time View
ভুরুঙ্গামারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তরনীকান্ত'র শেষকৃত্য সম্পন্ন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারীয়া সনাতন পাড়া গ্রামের মুক্তিযুদ্ধের বীর সন্তান শ্রী তরনীকান্ত (ললিত) আর নেই।

তিনি বুধবার (৫ নভেম্বর) বিকেলে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় আঙ্গারীয়া সনাতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ভুরুঙ্গামারী কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জয়নাল আবেদীন, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান আলী, আঙ্গারীয়া সনাতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অধির চন্দ্র, ভরতের চড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা প্রমুখ।

পরিবার সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ৬ নম্বর সেক্টরে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি একজন সৎ ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় সবার প্রিয় হয়ে ওঠেন।

বীর মুক্তিযোদ্ধা তরনীকান্ত মৃত্যুকালে তিন ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews