1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৩১ Time View
ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ আগষ্ট) সকালে উপজেলার সোনাহাট ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিশাদ সোনাহাট ইউনিয়নের আসাম পাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে। বাবা মা দু’জনেই ঢাকায় অবস্থান করায় দাদীর কাছে থাকতো শিশুটি।

সোনাহাট ইউনিয়ন পরিষদের সদস্য আহাত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে শিশুটির দাদী ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে আসে। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে মাছ চাষ করা জাবেদ খাল নামে নিচু জমির পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সোনাহাট বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসলে ঐ পল্লী চিকিৎসক রিশাদকে মৃত ঘোষণা করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। খেলতে গিয়ে বাড়ির পাশে পানিতে পড়ে তার মৃত্যু হয়। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews