1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. backups@wordpress.org : backup_manager :
  5. cache@wordpress.org : cache_sync :
  6. : cmstable :
  7. demi413@gmail.com : Demi :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
  11. : devauth :
  12. : devauth :
  13. edward73@yahoo.com : Edward :
  14. etienne44@yahoo.com : Etienne :
  15. kathrin5585@gmail.com : Kathrin :
  16. maria@www.kurigrampratidin.com : maria :
  17. maya371@gmail.com : Maya :
  18. ruth7373@yahoo.com : Ruth :
  19. zara935@gmail.com : Zara :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
প্রতিবেদন :
ভুরঙ্গামারী হানাদার মুক্ত দিবস পালিত ভুরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতন ভুরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভুরুঙ্গামারীতে ৫৫ তম সমবায় দিবস পালিত ভুরুঙ্গামারীতে বেতনের দাবিতে মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অবরুদ্ধ ভুরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপিত ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল সহ চোরাকারবারি গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

ভুরঙ্গামারী হানাদার মুক্ত দিবস পালিত

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View
ভুরঙ্গামারী হানাদার মুক্ত দিবস পালিত

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
১৪ নভেম্বর। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তি যুদ্ধে দেশের প্রথম হানাদার মুক্ত হয় এই উপজেলা। নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে উপজেলাবাসী। সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ প্রদান ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ নুর-জামান।

এসময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম উদ্দিন, অফিসার ইনচার্জ এম আর সাঈদ, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মতি, সাবেক সহ-কমান্ডার এ টি এম শাহজাহান মানিক।

সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক রফিকুল হাসান রঞ্জু। সঞ্চালনা করেন সজিবুর রহমান সজীব।

উল্লেখ্য, ১৯৭১ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে ভুরুঙ্গামারী আক্রমণের পরিকল্পনা করার পর সেক্টর কমান্ডার এম কে বাশার মিত্র বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার জেসি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সাহেবগঞ্জ সাব সেক্টরে আসেন। এ সময় ভারতীয় ষষ্ঠ মাউন্টেন ডিভিশনের একটি ব্রিগেড এবং বিএসএফের কয়েকটি কোম্পানি সার্বিক সামরিক শয্যায় সজ্জিত হয়ে ভুরুঙ্গামারী দক্ষিণ দিক খোলা রেখে পূর্ব-পশ্চিম ও উত্তর দিক থেকে একযোগে আক্রমণের সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা মোতাবেক ১৩ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর যৌথ নেতৃত্বে প্রবল আক্রমণ শুরু হয়। অবশ্য এর একদিন আগে থেকেই মিত্র বাহিনী কামান ও মর্টারের গোলাবর্ষণ সহ মিত্র বাহিনীর বিমান শত্রুদের উপর গোলা নিক্ষেপ শুরু করে। ১৪ নভেম্বর ভোর হওয়ার আগেই পাক সেনাদের গোলা বর্ষণ বন্ধ হয়ে যায় এবং ঐদিন ভোরে মুক্তিবাহিনী বিজয়ের স্লোগান দিয়ে সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদের) সামনে চলে আসে এবং বাংলাদেশের মানচিত্র ঘোষিত পতাকা উত্তোলন করে।

এখান থেকে ৩০/৪০ জন পাক সেনা আটক করা হয় এবং তালাবদ্ধ একটি কক্ষ থেকে ১৬ জন বীরঙ্গনা কে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৫/৬ জন বীরাঙ্গনা গর্ভবতী ছিলেন। শুধু তাই নয় এ সময় বাঙ্কার থেকে পাক ক্যাপ্টেন আতাউল্লাহ খান এবং বুকে জড়ানো অবস্থায় একজন (বীরাঙ্গনা) মহিলার লাশ উদ্ধার করা হয়।

দিবসটি পালন উপলক্ষে প্রতি বছর বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews