1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে শিশু ধর্ষন মামলার আসামি গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ১১৭ Time View

আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিশু ধর্ষণের মামলার আসামীকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। ধর্ষক হাবিবুর রহমান (৩৫) সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া গ্রামের (৫নং ওয়ার্ড) মৃত সায়েদ আলীর পুত্র। শনিবার দুপুর ১২.১৫ মিনিটে প্রতিবেশির বাড়ি থেকে ধর্ষক হাবিবুর রহমানকে আটক করা হয়।

মামলার এজাহারে জানা যায়, গত ২৫.১১.২০ইং তারিখে দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকায় পাশ্ববর্তী বাড়ির খোকন মিয়ার ৪ বছরের শিশু কণ্যা বাড়ির পাশে ফাকা জমিতে খেলছিল। এসময় ধর্ষক হাবিবুর রহমান মেয়েটিকে নারিকেল খাওয়ানোর কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে শয়ন কক্ষে ধর্ষণ করে। মেয়েটির দাদী ফরিদা বেগম (৩৬) মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর ঐ দিনই মেয়েটিকে চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। দ্বায়িত্বরত চিকিৎসক ধর্ষিতার উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার পরের দিন সন্ধায় ভিকটিমের পিতা ভূরুঙ্গামারী থানায় হাজির হয়ে ধর্ষক হাবিবুর রহমানের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০০০এর ৯(১) (সংশোধনী-২০০৩) ধারায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে চর বলদিয়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, অভিযুক্ত হাবিবুর রহমান দুষ্ট প্রকৃতির লোক। সে একাধিক বিয়ে করেছে। ইতিপূর্বেও তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ স্থানীয় ভাবে সুরাহা করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews