খালেদ হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
৯ ডিসেম্বর ২০২০ বুধবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এ্যড. সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এক যৌথ বিবৃতিতে আগামীকাল ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতিসংঘ কর্তৃক RECOVER BETTER-STAND UP FOR HUMAN RIGHTS ঘোষণা সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্য কর্মসূচি ঘোষণা করা হয়। ১০ ডিসেম্বর বৃহষ্পতিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হবে।
এছাড়া চাঁদপুর জেলা জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হবে। কুষ্টিয়া জেলা জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি, বগুড়া জেলার উদ্যোগে আলোচনা সভা, টাঙ্গাইল জেলার উদ্যোগে আলোচনা সভা, খুলনা জেলার উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ, ফরিদপুর, বরগুনা, ঠাকুরগাও, বরিশাল, চুয়াডাঙ্গা, নরসিংদী সহ বিভিন্ন জেলা কমিটির উদ্যোগে নানাবিধ কর্মসুচি পালিত হবে।
কর্মসূচি সফল করার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল জেলা ও থানা, উপজেলা কমিটিকে আহ্বান জানানো হয়।
Leave a Reply