1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. backups@wordpress.org : backup_manager :
  5. cache@wordpress.org : cache_sync :
  6. : cmstable :
  7. demi413@gmail.com : Demi :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
  11. : devauth :
  12. : devauth :
  13. edward73@yahoo.com : Edward :
  14. etienne44@yahoo.com : Etienne :
  15. kathrin5585@gmail.com : Kathrin :
  16. maria@www.kurigrampratidin.com : maria :
  17. maya371@gmail.com : Maya :
  18. ruth7373@yahoo.com : Ruth :
  19. zara935@gmail.com : Zara :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারীতে বেতনের দাবিতে মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অবরুদ্ধ ভুরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপিত ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল সহ চোরাকারবারি গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা ভুরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা ভুরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ ভুরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভুরুঙ্গামারীতে চরাঞ্চলে অভিযান চালিয়ে ১১ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

চাষিদের সোনার হরিণ সুখ সাগর পেঁয়াজ

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৩৬ Time View

গেল দুই বছরের লোকসানের পর এবার মেহেরপুরের মুজিবনগরে সুখ সাগর পেঁয়াজ চাষ করে লাভের মুখ দেখছে চাষিরা। উচ্চ মূল্য আর কাঙ্ক্ষিত ফলন এবার যেন সোনার হরিণ হয়ে ধরা দিয়েছে।

সুখ সাগর পেঁয়াজের আকার দেশীয় পেঁয়াজের চেয়ে অনেক বড়। তবে স্বাদ প্রায় একই। ফলে মেহেরপুরের বাজারগুলোতেও এ পেঁয়াজের চাহিদা রয়েছে।

অপরদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মুজিবনগর থেকে পেঁয়াজ সরবরাহ করা হয়। নানা প্রান্তের ব্যবসায়ীরা এ এলাকার ক্ষেত থেকেই পেঁয়াজ ক্রয় করেন। কিন্তু সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সারা বছর সুখ সাগর পেঁয়াজ নিজেদের কাছে ধরে রাখতে পারেন না চাষিরা।

মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের চাষি আলী হোসেন জানান, এক বিঘা জমিতে এবার সুখ সাগর পেঁয়াজ চাষ করেছেন তিনি। প্রায় ১০০ মণ ফলন হয়েছে। এখন পেঁয়াজের মণ ২৫০০ টাকা থেকে ২৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্ষেত থেকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা।

একই উপজেলার রামনগর গ্রামের তফেল উদ্দীন জানান, গত কয়েক বছর পেঁয়াজের দাম তেমন ছিল না। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় পেঁয়াজ তোলার সঙ্গে সঙ্গে বিক্রি করতে হয়েছে। দুই বছর ধরে চাষিরা ব্যাপক লোকসান গুনেছেন। ফলে পেঁয়াজ আবাদ থেকে অনেক চাষি মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। এবার চড়া দামের ফলে আগামী বছরে আবাদ বৃদ্ধি পাবে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আখতারুজ্জামান জানান, সুখ সাগর পেঁয়াজের চাষ বেড়েছে। চাষিরা ব্যাপক লাভবান হচ্ছেন। সংরক্ষণ ব্যবস্থা জোরদার ও সারা দেশে আবাদ ছড়িয়ে দিতে পারলে পেঁয়াজের ঘাটতি মোকাবিলায় এক নতুন দিগন্ত উন্মোচন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews