মুহাম্মদ মতিন, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।গতকাল সন্ধ্যায় শহরের মাটিডালি মোড় (দ্বিতীয় বাইপাস রোড) থেকে তাদেরকে ৩২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজন হলেন সোহেল রানা, আশরাফুল ইসলাম ও হাসান গালিব।
গ্রেফতারকৃতরা সবাই দিনাজপুরের বাসিন্দা। এসব জানিয়েছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। এসআই শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিনজন দিনাজপুরের বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে বগুড়ায় এসে মাদক ব্যবসায় করে। মাদকের চালান বগুড়ায় দিয়ে তারা আবার দিনাজপুরে চলে যায়। গোপন সংবাদের ভিত্ত্বিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের শরীর তল্লাসী করে বুকে ও পেটে লুকিয়ে রাখা ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। তিনি আরও বলেন গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply