খালেদ হাসান,বগুড়া জেলা প্রতিনিধিঃ
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাত ০১.৫০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি বিমান মোড়স্থ নিউ এশিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (৩৫), পিতা- মৃত আব্দুর রউফ, সাং- পশ্চিম দলিরামপুর ডাঙ্গাপাড়া, থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী’কে সর্বমোট= ২৭৪ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল ০১ টি সীমকার্ড এবং ১৩০০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে ।
Leave a Reply