1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে সিএনবি’র প্রজেক্ট সমাপনি কর্মশালা

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ Time View
ভুরুঙ্গামারীতে সিএনবি’র প্রজেক্ট সমাপনি কর্মশালা

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সিএনবি’র দিনব্যাপী প্রজেক্ট সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের আওতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী থানার এসআই মামুনুর রশিদ, তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, পাথারডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, চর-ভুরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন, পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মৌসুমী খাতুন।

সিএনবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সিএনবি’র টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সবচেয়ে জরুরি হলো সামাজিক সচেতনতা। পরিবার, কমিউনিটি ও প্রশাসন একসঙ্গে কাজ করলে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্প যুব সমাজকে যে ইতিবাচক ভূমিকার দিকে উৎসাহিত করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা প্রশাসন ভবিষ্যতে এ ধরনের সকল উদ্যোগে পাশে থাকবে।

পরে যুব সংগঠনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার নিবন্ধিত ১১টি যুব সংগঠনের সভাপতি, সম্পাদক, চ্যাম্পিয়ন মা-বাবা এবং বিভিন্ন যুব সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews