1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে চর এলাকার কৃষক কৃষাণীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ Time View
ভুরুঙ্গামারীতে চর এলাকার কৃষক কৃষাণীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষক-কৃষাণীদের কৃষি প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মো: মেহেদী হাসান।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত।

এ সময় প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মেহেদী হাসান জানান, এ প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে চরাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, আয় বাড়ানো এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো, যেখানে প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি করা হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, চর এলাকার কৃষিক আধুনিক প্রযুক্তির আওতায় আনতে এবং কৃষকের দক্ষতা বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ফসলের নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে কৃষক কৃষাণীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে কৃষি অফিস। এরই ধারাবাহিকতায় এ প্রকল্পের মাধ্যমে আখ, কালোজিরা, মুগ, সরিষা, মসুর, মিষ্টি আলু, তরমুজ, মরিচ, শসাসহ চর অঞ্চলে উপযোগী নানা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলার ১০টি চরে ৩০ টি গ্রুপে ৩০০ জন কৃষক কে এ প্রশিক্ষণ দেয়া হবে। যা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews