1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারী থানা পুলিশের “ওপেন হাউজ ডে”

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ Time View
ভুরুঙ্গামারী থানা পুলিশের “ওপেন হাউজ ডে”

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে থানা পুলিশের উদ্যোগে সামাজিক অপরাধ প্রতিরোধে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ভুরুঙ্গামারী থানা চত্বরে পুলিশ-জনগণের মধ্যে সুসম্পর্ক, সহযোগিতা ও একটি নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদক, জুয়া, চুরি-ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার বুলিং ও বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ এস এম মুক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের বক্তব্য শোনেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আনোয়ার হোসেন , সূরা ও কর্মপরিষদ সদস্য ফেরদৌস হোসাইন, সাবেক আমির মাওলানা রুহুল আমীন হামিদী, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি এস এম মনিরুজ্জামান, বিএনপি নেতা আবুল হোসেন ব্যাপারী ও মোহাম্মদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রুকনুজ্জামান এবং ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলাম।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, ইভটিজিং ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই ধারণা বাস্তবায়নের মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews