1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

মাতারবাড়ী বন্দরে পৌঁছল প্রথম বানিজ্যিক জাহাজ

  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৮১ Time View

মহেশখালী উপজেলা প্রতিনিধিঃ

বহুল প্রতীক্ষিত দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়িতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ ‘ভেনাস ট্রাইয়াম্প’ ভিড়ছে মঙ্গলবার। পানামা পতাকাবাহী জাহাজটি গত ২২ ডিসেম্বর ইন্দেনোশিয়ার ‘পেলাভুবন সিলেগন’ বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

জাহাজটি আজ ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭টায় মাতারবাড়ি পৌঁছে। এরপর গভীর সাগর থেকে জাহাজটি চালিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য অস্থায়ীভাবে নির্মিত জেটিতে নেওয়ার কাজটি করবেন বন্দরের পাইলটরা। সি-শোর মেরিন প্রাইভেট লিমিটেডের জাহাজটির দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে এনসেইন্ট স্টিমশিপ লিমিটেড এবং স্টিবেটর হিসেবে কাজ করবেন গ্রিন এন্টারপ্রাইজ।

জাহাজ ভেড়ানোর জন্য প্রস্তুত করা হয়েছিল আড়াইশ মিটার প্রস্থ, ১৮ মিটার গভীরতার ১৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেল। বঙ্গোপসাগর থেকে এই চ্যানেল দিয়েই জাহাজ বন্দর জেটিতে প্রবেশ করবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগ গভীর সাগর থেকে জাহাজগুলো চ্যানেল দিয়ে জেটিতে প্রবেশের জন্য স্থাপন করেছে পথ নির্দেশক ছয়টি বয়।

আনুষ্ঠানিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হওয়ার সময় ধরা হয়েছে ২০২৫ সাল। তবে এর আগেই মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কাজের ভারী পণ্য উঠানামার জন্য নির্মিত হয়েছে দুটি ১৮০ মিটার দীর্ঘ অস্থায়ী জেটি। সেই জেটি দুটির মধ্যে একটিতে ভিড়ছে প্রথম বিদেশি জাহাজ ‘ভেনাস ট্রাইয়াম্প’। এর মাধ্যমে ব্যবহার শুরু হচ্ছে ১৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews