1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে বসন্তের বার্তা দিচ্ছে আমের মুকুল

  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ১১২ Time View

রফিকুল হাসান রন্জু,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মধুমাসের আগমনী বার্তা ঋতুরাজ বসন্তের কথা জানান দিচ্ছে । ছড়িয়ে পড়ছে মুকুলের পাগল করা ঘ্রাণ, ভ্রমরের গুঞ্জন। আমের মুকুলে বেড়েছে মৌমাছির আনাগোনা। মুকুলের মিষ্টি সৌরভ মন্ত্রের মতো টানছে তাদের। শাখায়-প্রশাখায় তাই তুমুল ব্যস্ততা। বসন্তের স্নিগ্ধতা এনেছে স্বার্ণালি মুকুল। বাতাসে এখন আমের মুকুলের মৌ মৌ গন্ধ । সেই গন্ধে বিমোহিত মানুষের মনপ্রাণ । গ্রাম থেকে গ্রামান্তরে আম গাছগুলো মুকুল নিয়ে সেজেছে হলদে রঙের এক অপরুপ সাঁজে। মুকুলের আধিক্য দেখে ভাল ফলনের আশায় বুক বাঁধেছেন এই অঞ্চলের আম চাষিরা।
সরেজমিনে উপজেলার ১০টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, হলুদ আর সবুজ মিলিয়ে কেবলই মুকুল। মুকুলে মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা।
কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন উপজেলার আম চাষিরা। বেশ কয়েক জন আম চাষির সাথে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে আম গাছগুলোতে। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল এসেছে। মুকুলের মৌ মৌ গন্ধে আম চাষিদের চোখে ভাসছে স্বপ্ন।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আম গাছের পরিচর্চা ও ভালো ফলন পেতে চাষীদেরকে নানা ভাবে পরামর্শ দেওয়ার কথা জানিয়ে বলেন, আমের মুকুল আসার আগে ও পরে যেমন আবহাওয়ার প্রয়োজন এখন তা বিরাজমান। জানুয়ারী থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আম গাছে মুকুল আসার আদর্শ সময়। কুয়াশা কম এবং উজ্জ্বল রোদ থাকায় আমের মুকুল সম্পুর্ণ প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনা শতভাগ। এবার গাছে যে পরিমাণে মুকুল এসেছে ঝড় বৃষ্টির কারণে কিছু নষ্ট হলেও আমের ফলনে তেমন কোন প্রভাব পড়বে না বলে তারা মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews