1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

এক নজরে দেখে নিন সাতক্ষীরা পৌর নির্বাচনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৯২ Time View

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

আগামী ১৪ ফেব্রুয়ারী সাতক্ষীরা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে দেয়া হয়েছে প্রতীক বরাদ্ধ।
এক নজরে দেখে নিন কে কোন প্রতীক পেলেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবীর ও সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলামের উপস্থিতিতে ২৭ জানুয়ারী সকালে, পৌর নির্বাচনে মেয়র পদে ০৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতি পেয়েছেন ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু পেয়েছেন নারকেল গাছ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী ডা. এসএম মুসতাফীজ উর-রউফ পেয়েছেন হাত পাখা প্রতীক এবং স্বতন্ত্র পার্থী মোঃ নুরুল হুদা পেয়েছেন জগ প্রতীক।

সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে জ্যোৎস্না আরা পেয়েছেন চশমা প্রতীক, তাজিনা আক্তার পেয়েছেন আনারস প্রতীক ও নুরজাহান বেগম পেয়েছেন জবা ফুল প্রতীক।

৪,৫ ও ৬নং ওয়ার্ডে অনিমা রানী মন্ডল পেয়েছেন আনারস প্রতীক, ফরিদা আক্তার বানু পেয়েছেন জবা ফুল প্রতীক, মরিয়ম পারভীন পেয়েছেন টেলিফোন প্রতীক ও মোছাঃ রওশানারা পেয়েছেন চশমা প্রতীক।

৭,৮ ও ৯ নং ওয়ার্ডে গুলশান আরা পেয়েছেন চশমা প্রতীক, ফারহা দীবা খান সাথী পেয়েছেন বলপেন প্রতীক, মোছাঃ রাবেয়া পারভীন পেয়েছেন জবা ফুল প্রতীক, মোছাঃ রুবিনা জামান খান চৌধুরী পেয়েছেন আনারস প্রতীক ও সাহিদা আক্তার পেয়েছেন অটো রিক্সা প্রতীক।

পর্যায়ক্রমে সাধারণ সদস্য কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে একেএম আহসান আজীম প্রতিক ঢেড়শ, নুরুল ইসলাম প্রতীক উট পাখী, মোঃ আছাদুল ইসলাম প্রতীক গাজর, মোঃ আব্দুর রাজ্জাক প্রতীক ব্লাক বোর্ড, মোঃ আব্দুস সেলিম প্রতীক ডালিম, মোঃ কায়ছারুজ্জামান হিমেল প্রতীক স্কু ড্রাইভার, মোঃ রাশিদ হাসান খান (চৌধুরী বাবু) প্রতীক টেবিল ল্যাম্প, শেখ জুলফিকার রহমান উজ্জল প্রতীক পাঞ্জাবি, শেখ রশিদুর রহমান প্রতীক ব্রিজ ও সেলিনা আক্তার প্রতীক পানির বোতল।

সাধারণ সদস্য কাউন্সিলর ২নং ওয়ার্ডে মোঃ. আহসানুল কাদির প্রতীক টেবিল ল্যাম্প, মোঃ তালিম হোসেন প্রতীক উট পাখী, সৈয়দ মাহমুদ পাপা প্রতীক ডালিম।

সাধারণ সদস্য কাউন্সিলর ৩নং ওয়ার্ডে কামরুল কবির চৌধুরী প্রতীক ব্রিজ, মোঃ আইনুল ইসলাম নান্টা প্রতীক ব্লাক বোর্ড, মোঃ আনোয়ার হোসেন প্রতীক উট পাখী, মোঃ ইব্রাহীম প্রতীক পানির বোতল, মোঃ সুমন রহমান প্রতীক পাঞ্জাবি, শেখ আব্দুস সেলিম প্রতীক টেবিল ল্যাম্প।

সাধারণ সদস্য কাউন্সিলর ৪নং ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান প্রতীক পাঞ্জাবি, শেখ আছাদ আহম্মদ প্রতীক উট পাখী, শেখ আফজাল হোসেন প্রতীক টেবিল ল্যাম্প, শেখ মাহমুদ হাসান প্রতীক ব্রিজ।

সাধারণ সদস্য কাউন্সিলর ৫নং ওয়ার্ডে মোঃ আবু সাঈদ প্রতীক ব্রিজ, মোঃ আব্দুর রাজ্জাক প্রতীক ফাইল কেবিনেট, মোঃ আব্দুল মালেক প্রতীক ব্লাক বোর্ড, মোঃ আমিরুল ইসলাম প্রতীক টেবিল ল্যাম্প, মোঃ ফারুক হোসেন প্রতীক পাঞ্জাবি, মোঃ মিজানুর রহমান প্রতীক ডালিম, মোঃ শহিদুল ইসলাম প্রতীক উট পাখী, মোঃ শাহিনুর রহমান প্রতীক গাজর, শেখ আনোয়ার হোসেন মিলন প্রতীক পানির বোতল।

সাধারণ সদস্য কাউন্সিলর ৬নং ওয়ার্ডে মোঃ কামরুজ্জামান প্রতীক পানির বোতল, মোঃ রফিকুল ইসলাম প্রতীক উট পাখী, মোঃ শহিদুল ইসলাম প্রতীক টেবিল ল্যাম্প, শেখ মারুফ আহম্মেদ প্রতীক ডালিম, শেখ মাহমুদ হোসেন প্রতীক ব্রিজ।

সাধারণ সদস্য কাউন্সিলর ৭নং ওয়ার্ডে শেখ জাহাঙ্গীর হোসেন কালু প্রতীক পানির বোতল, মোঃ শাহাব উদ্দীন প্রতীক ঢেড়শ, এস.এম জাহানুর হুসাইন প্রতীক পাঞ্জাবি, মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রতীক ডালিম, মোঃ জাহেদুল ইসলাম প্রতীক টেবিল ল্যাম্প, মোঃ রেজাউল করিম প্রতীক উট পাখী।

সাধারণ সদস্য কাউন্সিলর ৮নং ওয়ার্ডে মোঃ শফিকুল আলম বাবু প্রতীক পাঞ্জাবি, মোঃ আনারুল ইসলাম প্রতীক উট পাখী, মোঃ মনিরুজ্জামান মনির প্রতীক পানির বোতল ও মোঃ শওকত আলী প্রতীক ডালিম।

সাধারণ সদস্য কাউন্সিলর ৯নং ওয়ার্ডে শেখ শফিক উদ দৌলা সাগর প্রতীক উটপাখী, মোঃ জিল্লুর রহমান প্রতীক টেবিল ল্যাম্প, মোঃ আবিদুল হক প্রতীক পাঞ্জাবি, এমএ রাজ্জাক প্রতীক ডালিম।

সাতক্ষীরা পৌরসভায় ৮৯ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন ও নারী ভোটার রয়েছে ৪৫ হাজার ৮০৬ জন। এবারের এ নির্বাচনে ৩৭ টি কেন্দ্রে ২৪৮ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews