1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

সুপারি বাগানে গাঁজা চাষ, পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৬৬ Time View
সুপারি বাগানে গাঁজা চাষ, পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি সুপারি বাগানে গ্রীনহাউজসদৃশ পদ্ধতিতে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বাবা-ছেলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার একটি দল অভিযান চালায়। এ সময় একটি সুপারি বাগান থেকে ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছগুলো তাপ ও বৃষ্টির ক্ষতি থেকে রক্ষায় তারজালিবেষ্টিত বিশেষ কাঠামোর ভেতরে পরিচর্যা করা হচ্ছিল।

পুলিশের দাবি, ওই বাগানে গাঁজা চাষ করছিলেন এলাকার চিহ্নিত মাদক কারবারি জামাল উদ্দিন (৫০) ও তাঁর ছেলে রুবেল হোসেন (২৫)। অভিযান চলাকালে তাঁরা সীমান্তের কাঁটাতারের নিচের ড্রেনেজ পথ দিয়ে ভারতে পালিয়ে যান।

উদ্ধার করা গাঁজা গাছ ও চাষাবাদে ব্যবহৃত বিশেষ বেষ্টনী জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় কিছু মাদক কারবারি ভারতীয় গাঁজার বিকল্প হিসেবে নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews