1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০৫ Time View
ভুরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২ টি ভারতীয় গরু সহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আশরাফুল আলম (৩৭), আল আমিন (৩০) ও নুর নবী (২৫)।

পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় অভিযান চালিয়ে আটটি গরু সহ ৪ জনকে আটক করে থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে ২ টি গরুর বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে সেগুলো কালজানি ঘাট এলাকার কাজিয়ার চর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। বাকি ০৬ টি গরুর মালিকানা যাঁচাই পূর্বক তাদের মালিকদের নিকট ফিরিয়ে দেয়া হয়।

আটককৃত ব্যক্তিদের মধ্যে ০৩ জন ব্যক্তির নিকট ভারতীয় চোরাই মোবাইল ও ভারতীয় সচল সিম পাওয়া গেছে। পুলিশ নিশ্চিত হয়েছে উল্লেখিত ব্যক্তিরা চিহ্নিত চোরাকারবারি।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, আটক হওয়া ০৩ জন চিহ্নিত চোরাকারবারি তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে ২ টি গরু জব্দ করা হয়েছে।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, ভুরুঙ্গামারী উপজেলায় অবৈধপথে যে সকল গরু বাংলাদেশে প্রবেশ করে তার সিংহভাগ শালঝোড় এলাকা দিয়ে প্রবেশ করে। এ এলাকায় আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করেছি। সেই সাথে এলাকাবাসীকে চোরাকারবারের সাথে জড়িয়ে না পড়তে বিশেষভাবে অনুরোধ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews