1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. : cmstable :
  4. : devauth :
  5. : devauth :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

ভুরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬৬ Time View
ভুরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন ও তার পার্শবর্তী এলাকায় মাদকের বিস্তার প্রতিরোধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জয়মনিরহাট সচেতন যুব সমাজের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জয়মনিরহাট বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতীক ব্যাক্তিবর্গসহ নানা শ্রেণীর হাজারও মানুষ অংশগ্রহণ করেন।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এসময় মাদক নির্মূলে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, অন্যতম সদস্য কাজী নিজাম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয় মাহফুজুল ইসলাম কিরণ, জয়মনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিম উদ্দিন, জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুল হক, ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, ওলামা পরিষদ নেতা নজরুল ইসলাম, যুবদর নেতা হাবিবুর রহমান হাবিব, বনিক সমিতি নেতা শাহজালালসহ অনেকে।

মানবন্ধনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews