1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ Time View
ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান
এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মুফতি ওমর ফারুক ফারুকীকে সভাপতি এবং মুফতি এস এম মনিরুজ্জামানকে সেক্রেটারি করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ভুরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চরমোনাই পীরের ওয়াজ মাহফিলের আগে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারিসহ দায়িত্বশীলদের শপথ পড়ান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সংগঠন সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলা দায়িত্বশীলদের উপস্থিতিতে এবং ভুরুঙ্গামারী উপজেলা শাখার শুরা সদস্যদের পরামর্শক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহসভাপতি করা হয়েছে আমজাদ হোসেন, জুলহাস উদ্দিন (বিএসসি) ও আমিনুর রহমানকে। জয়েন্ট সেক্রেটারি এইচ এম নুরুন্নবী হুসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মুত্তালিব হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি সোহাইল আহমেদ এবং প্রচার সম্পাদক মাওলানা ছমির উদ্দিন।

এ ছাড়া দপ্তর সম্পাদক শেখ ফরিদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক মুফতি রিয়াজুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আতিউর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মফিজুল ইসলামসহ আরও অনেকে দায়িত্ব পেয়েছেন।

কমিটি ঘোষণার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা মোহাম্মাদ নুর বখত মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির মাধ্যমে ভুরুঙ্গামারী উপজেলা শাখায় ২০২৭-২০২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রম শুরু হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews