1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

সারের দাবীতে সড়ক অবরোধের চেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ Time View
সারের দাবীতে সড়ক অবরোধের চেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সারের দাবীতে সড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ কৃষকরা। বিশৃঙ্খলা থামাতে প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্ট থেকে সার বিতরণ করা হয়েছে।

বুধবার ( ২ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় সোনাহাট স্থলবন্দর সড়কে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ঘটনাস্থলে পৌঁছে মাইকে পর্যাপ্ত সার সরবরাহের বিষয়টি কৃষকদের জানান। তিনি কৃষকদের লাইনে দাঁড়িয়ে সার কেনার অনুরোধ করেন এবং ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করেন।

পরে উপজেলা প্রশাসন, পুলিশ,বিজিবি ও আনসারের উপস্থিতে সার বিতরণ শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার ও অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।

মেসার্স রাকিবুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী হয়রত আলী জানান, সর্ব শেষ ডিও অনুযায়ী ডিএপি সার ২৩৫ বস্তা, টিএসপি ৯৫ বস্তা ও এমওপি ৯০ বস্তা উত্তোলন করা হয়। বুধবার সার বিতরণের কথা ছিলো না। হঠাৎ শতাধিক কৃষক বিক্ষুব্ধ আচরণ করলে প্রশাসনের সহায়তায় সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জানান, বুধবার সোনাহাট ক‍্যাম্পের মোড়ে বিসিআইসি সার ডিলার মেসার্স জনার্দন ট্রেডার্সে ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণের দিন ধার্য ছিলো। কিন্তু কৃষক বিশৃঙ্খলা করায় প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্টে সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানান, অনির্ধারিত ডিনার পয়েন্টে এসে কৃষকরা সার নেওয়ার চেষ্টা করলে বিশৃঙ্খলা দেখা দেয়। তারা সড়ক ব্লক করার চেষ্টা করেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই। উপজেলায় সারের কোনো সংকট নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সারের সরবরাহ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews