এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর কাজিয়ার চরে অভিযান চালিয়ে ১১ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে শিলখুড়ী ইউনিয়নের কাজিয়ারচরে পুলিশ-বিজিবি নিয়ে গঠিত টাস্কফোর্সের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।
জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিয়ারচর গ্রামের কিসমত আলীর বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। সেখানে কিসমত আলীর ছেলে আব্দুল মতিন( ৫০) এর বসতবাড়ী সংলগ্ন সুপারি বাগান হতে ১১ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ আজিম উদ্দিন বলেন, উদ্ধারকৃত গাঁজার গাছটির ওজন প্রায় ৫ কেজি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ জানান, অভিযান পরিচালনার সময় কাউকে বাড়িতে পাওয়া যায়নি। পরে গাঁজার গাছটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
Leave a Reply