1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. backups@wordpress.org : backup_manager :
  5. cache@wordpress.org : cache_sync :
  6. : cmstable :
  7. demi413@gmail.com : Demi :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
  11. : devauth :
  12. : devauth :
  13. edward73@yahoo.com : Edward :
  14. etienne44@yahoo.com : Etienne :
  15. maria@www.kurigrampratidin.com : maria :
  16. maya371@gmail.com : Maya :
  17. ruth7373@yahoo.com : Ruth :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ভুরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭২ Time View
ভুরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

এ এস খোকন , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, ইউ আর সি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ভুরুঙ্গামারী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্মিলিত শিক্ষক পরিষদের সহ-সভাপতি রইচ উদ্দিন বাদশা, ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমুল হক, তিলাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমজাদ হোসেন, পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, শিক্ষক নেতা আলাউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এস খোকন, শিক্ষক নেতা সজিবুর রহমান সজীব, সোহেল রানা, দুলাল হোসেন সহ বিভিন্ন স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল ও শিক্ষক মিজানুর রহমান নান্নু।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের প্রধান কারিগর। তাঁদের জ্ঞান, আদর্শ ও নৈতিক শিক্ষাই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারে। শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews