এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
শিক্ষক সমাজের উন্নতি, দেশ ও জাতির উন্নতি এ স্লোগানকে সামনে রেখে শিক্ষকদের গুণগত মান উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধি করনের লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে ভুরুঙ্গামারী ফাজিল ডিগ্রী মাদ্রাসা হলরুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভুরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন হামিদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভুরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক খুরশিদ আলম, ভুরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও: মাহবুবুল আলম ।
উল্লেখ্য সমাবেশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply