1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. backups@wordpress.org : backup_manager :
  5. cache@wordpress.org : cache_sync :
  6. : cmstable :
  7. demi413@gmail.com : Demi :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
  11. : devauth :
  12. : devauth :
  13. edward73@yahoo.com : Edward :
  14. etienne44@yahoo.com : Etienne :
  15. maria@www.kurigrampratidin.com : maria :
  16. maya371@gmail.com : Maya :
  17. ruth7373@yahoo.com : Ruth :
  18. zara935@gmail.com : Zara :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা ভুরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা ভুরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ ভুরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভুরুঙ্গামারীতে চরাঞ্চলে অভিযান চালিয়ে ১১ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার

ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭৯ Time View
ভুরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে শিলখুড়ি ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে শিলখুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ইউসুফ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাফিজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির প্রবীণ সদস্য ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর বক্তব্য রাখেন।

বক্তারা বিতর্কিত কমিটি বাতিল করে অনতিবিলম্বে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে গ্রহণযোগ্য কমিটি অনুমোদনের দাবি জানান।

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ইউসুফ বলেন, ইউনিয়ন বিএনপির ত্যাগী, নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে উপজেলা কমিটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি করে এমন ব্যক্তিদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। সভায় আগামী ২৪ ঘন্টার মধ্যে বিতর্কিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেয়া হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ বলেন, একটি ইউনিয়নে অসংখ্য ত্যাগী ও যোগ্য নেতাকর্মী থাকেন। সবাইকে কমিটিতে পদে রাখা সম্ভব হয় না। যারা পদ পাননি তারা ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন করেছেন। তাদের কার্যক্রম দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী সমর্থকদের অন্তর্ভুক্ত করার দাবি ভিত্তিহীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews