1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

মারধরের প্রতিবাদ করতে গিয়ে আবারো মারামারিতে জড়াল ছাত্রদল

  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৯৫ Time View

মুহাম্মদ রাহাতুল ইসলাম সৌরভ, বগুড়া সদর প্রতিনিধিঃ

বেলা সাড়ে ১১টার দিকে শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে মারামারির ঘটনা ঘটে। কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বগুড়ায় পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছিল জেলা ছাত্রদল। সেই কর্মসূচিতে ব্যানারের সামনে কে আগে দাঁড়াবেন, তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি এবং পরে হাতাহাতি ও মারামারি হয়েছে। এতে সমাবেশ কর্মসূচি পণ্ড হয়েছে।
বগুড়া সদর ফাঁড়ির পরিদর্শক তাজমিলুর রহমান সকলকে জানায় যে, ছাত্রদলের সমাবেশ শুরুর পর থেকেই ব্যানারের সামনে কে আগে দাঁড়াবেন, তা নিয়ে তাঁরা নিজেরাই হাতাহাতি–মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উত্তেজনা তৈরি হলে তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁরা দলীয় কার্যালয়ে অবস্থান নিলে সেখানেও মারামারিতে জড়িয়ে পড়েন। নিজেদের দোষেই তাঁদের সমাবেশ কর্মসূচি পণ্ড হয়।
সমাবেশ শুরু হওয়ার পরপরই ব্যানারের সামনে কে আগে দাঁড়াবেন, তা নিয়ে প্রথমে দুজন কর্মীর মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতি ও মারামারি বাধে। একপর্যায়ে অন্যরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।পরে জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুই নেতার বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি তড়িঘড়ি শেষ করে দেওয়া হয়। এরপর দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নেন নেতা-কর্মীরা। সেখানে আরেক দফা ধাক্কাধাক্কি-হাতাহাতি শুরু হলে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্রদলের নেতা সন্ধান সরকার এবং জেলা ছাত্রদলের নেতা আলমগীর হোসেনের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে ছাত্রদলের জেলা কমিটির নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বগুড়ায় এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের নওয়াববাড়ি দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান বলেন, ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে দুজন কর্মীর মধ্যে হাতাহাতি শুরু হলে সমাবেশ কর্মসূচি সংক্ষিপ্ত করে শেষ করা হয়। পরে দলীয় কার্যালয়ে কর্মী-সমর্থকেরা ঢুকে পড়লে উদ্ভূত পরিস্থিতিতে কার্যালয় ত্যাগ করতে বলা হয়। নেতা-কর্মীরা কার্যালয় ত্যাগ করার সময় সামান্য হুড়োহুড়ি হয়েছে। তবে কোনো মারামারি হয়নি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, শহরের জেলা জজ আদালত এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশ চলাকালে ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে দুই কর্মীর মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে বিষয়টি মিটমাট হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews