1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

কুড়িগ্রামের উলিপুরে ঝগড়া থামাতে গিয়ে প্রান গেলো প্রতিবেশি গৃহবধূর

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ১৫১ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে প্রান গেলো জয়গুন বেগম(৪৪) নামের এক গৃহবধূর। জয়গুন বেগম গোড়াই রঘুরায় মিয়াজীপাড়া গ্রামের মোজাম্মেল হকের স্ত্র।এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মিয়াজীপাড়া গ্রামের সরজ উদ্দিনের পুত্র আলম বাদশা (৩০) পারিবারিক বিষয়কে কেন্দ্র করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে শনিবার (০৮ আগষ্ট) বিকালে স্ত্রী শিউলী বেগমকে মারধর করছিল। এসময় প্রতিবেশি মোজাম্মেল হকের স্ত্রী জয়গুন বেগম তাদের ঝগড়া থামাতে গেলে আলম বাদশা ক্ষিপ্ত হয়ে তাকেই এলোপাথারী মারপিট শুরু করে। মারপিটের ফলে জয়গুন বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। পরে পরিবারের লোকজন স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে তার প্রাথমিক চিকিৎসা করান। পরদিন রোববার দুপুরে (০৯ আগস্ট) বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় জয়গুন বেগমের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ওই দিন বিকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় আলম বাদশা পালিয়ে গেলে তার পিতা সরজ উদ্দিন (৫৫) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় নিহত জয়গুন বেগমের পুত্র জাহেদুল হাসান বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সোমবার (১০ আগষ্ট) সকালে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews