1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

চিরিরবন্দরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ Time View
চিরিরবন্দরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় চিরিরবন্দর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একাডেমিক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব বুদ্দীন সরকার, দারুল ফালাহ আলিম মাদরাসা এন্ড বি এম টি কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী।
জানা গেছে, এ বছর বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

২৩ ডিসেম্বরে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ সভার সিদ্ধান্ত মোতাবেক ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হবে। উল্লিখিত সময়সূচি অনুযায়ী প্রতিষ্ঠান থেকে জাতীয় পর্যায় পর্যন্ত (শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা/থানা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও জাতীয়) অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠান পর্যায়ে স্কুল, মাদরাসা ও কারিগরিতে ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। উপজেলা-থানা পর্যায়ে ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। উপ-অঞ্চল পর্যায়ে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ১৫ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র শবেবরাত উপলক্ষ্যে খেলা বা বন্ধ থাকবে বলে বলা হয়েছে। অঞ্চল পর্যায়ে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় পর্যায়ে ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলো হল- বালকদের তিন গ্রুপে সর্বোচ্চ ১৪টি পর্যন্ত খেলা রয়েছে। বালিকাদের দুই গ্রুপে সর্বোচ্চ ১১টি পর্যন্ত খেলা রয়েছে।
সভায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন অতিথিবৃন্দ।

প্রতিযোগিতা সুন্দরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। এ সময় উপজেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ক্রিড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews