মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়িকা ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
১৪ মার্চ ভোরে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আয়েশা সিদ্দিকা রুপালি শ্রীবরদী উপজেলার আব্দুর রহিমের মেয়ে। পুলিশ জানায়, আয়শা সিদ্দিকা রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
Leave a Reply