1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির’ সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন

  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ Time View
ভুরুঙ্গামারীতে 'মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির' সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে “মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি” উদ্বোধন উপলক্ষে সময়নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. শওকাত আলী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান দেশবরেণ্য কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিক অধ্যাপক আব্দুল হাই শিকদার, মুখ্য আলোচক ছিলেন এসএম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফকরুজ্জামান জেটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা: মেফতাউল ইসলাম মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক কাজী শফিকুর রহমান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, সহকারী পুলিশ সুপার ভুরুঙ্গামারী সার্কেল মাসুদ রানা, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, সাবেক অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, সোনাহাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ বাবুল আক্তার।
“মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি” একটি সময় সচেতনতা ভিত্তিক সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য হচ্ছে—সামাজিক ও শিক্ষাগত পরিসরে সময়নিষ্ঠতা চর্চাকে উৎসাহিত করা এবং উন্নয়নের পূর্বশর্ত হিসেবে সময়ের মূল্যবোধ প্রতিষ্ঠা করা।

সম্মেলনে বক্তারা বলেন, সময়ের সদ্ব্যবহার শুধু ব্যক্তিজীবনের উন্নয়ন নয়, বরং একটি দেশের সামগ্রিক অগ্রগতির জন্য অপরিহার্য। তারা এ উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যা দেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে এটিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
গত ৬-৭ মাস ধরে চলমান এ আন্দোলনের আওতায় ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধিমূলক সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে।

সম্মেলনে শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন এবং সময়নিষ্ঠ সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপন মাহমুদ ও মোঃ সোহেল রানা। পরে পায়রা উড়িয়ে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির আনুষ্ঠানিক উদ্বোধন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews