মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত পক্ষকাল ব্যাপী গণসংযোগ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭এপ্রিল) দুপুর ৪ টায় শিমুল বাড়ী ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহযোগী সদস্য সম্মেলন সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুল বাড়ি ইউনিয়নের সভাপতি মাওঃ সেফায়েত হোসেনের সভাপতিত্বে শিমুল বাড়ি ইউনিয়নের বাড়ি যুব বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল মতিন ফারুকী।
Leave a Reply