1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে চাইল্ড নট ব্রাইড’র দিনব্যাপী কর্মসূচি

  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৭ Time View
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে চাইল্ড নট ব্রাইড'র দিনব্যাপী কর্মসূচি

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ”করব না আর বাল্যবিয়ে চলবো এবার স্বপ্ন নিয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিবাহের ঝুঁকি, জোরপূর্বক বিবাহ এবং বাল্যবিবাহের প্রভাব কমানো, বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) আন্ধারীঝাড় আলোর শিখা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বি মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোর শিখা যুব উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাবেদ আলী মন্ডল চেয়ারম্যান ৭ নং আন্ধারীঝার ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল মান্নান মন্ডল প্রধান শিক্ষক আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বি মূখী উচ্চ বিদ্যালয়, খাইরুল ইসলাম প্রধান শিক্ষক হাঁসমারীর পাড় মাধ্যমিক বিদ্যালয়, এফ কে আশিক সিনিয়র সহ সভাপতি উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী, খালিদ সাইফুল্লাহ্ ফিল্ড ফ্যাসিলিটেটর, আরিফুল ইসলাম সভাপতি উপজেলা ইয়ুথ প্লাটফ্রম ভূরুঙ্গামারী।

এ সময় সহকারী শিক্ষক আইয়ুব আলী, আন্ধারীঝার ইউপি সচিব মালেকুল ইসলাম, ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও আলোর শিখা যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস খাতুন সহ ও সংগঠনটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষক মোজাদুল ইসলাম ও ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলামের পরিচালনায় দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ নাটিকা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।এতে অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews