1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে আলোকবর্তিকা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮৪ Time View
ভূরুঙ্গামারীতে আলোকবর্তিকা'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভূরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হল রুমে এ কর্মসূচি পালিত হয়।

সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ আলোকবর্তিকার পূর্বের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও সোনাহাট ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক আইনুল হক, ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এফ কে আশিক, বঙ্গ সোনাহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন , আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা উপজেলায় মানবিক, সুশৃঙ্খল ও দক্ষ যুবসমাজ গঠনে নিবেদিত একটি সংগঠন। আলোকবর্তিকা আপন আলোয় উদ্ভাসিত হয়ে সমাজ ও দেশকে আলোকিত করবে বলে প্রত্যাশা করেন।

এ সময় আলোকবর্তিকা’র সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সজিব, দপ্তর সম্পাদক আরিফ খান, অন্যতম সদস্য বেলাল হোসেন বিদ্যুৎ ও শাহরিয়ার শাওন সহ অন্যান্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে মাদ্রাসা মাঠে বৃক্ষরোপন, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

উল্লেখ্য, আলোকবর্তিকা সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে মানবিক সহায়তা, পরিবেশ রক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও রক্তদানসহ নানা জনকল্যাণমূলক কাজে নিবেদিত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews