1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান 

  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৫৭ Time View
ভুরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান 

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভুরুঙ্গামারী সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় ভুরুঙ্গামারী সরকারি কলেজে   আয়োজিত সংবর্ধনা ও বিদায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কাজী  গোলাম মোস্তফা ।

ভুরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আজিজুর রহমান সরকার স্বপন, ভুরুঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম ফারুক সরকার, দর্শন বিভাগের প্রভাষক আব্দুল জলিল, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোজাহার আলী, ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবিব প্রমুখ।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত  শিক্ষার্থী তাসনিম ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী মনির হোসেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হিফজুর রহমান ও শাহাদাত হোসেন।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।তোমরাই আগামীতে ভুরুঙ্গামারীকে  দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তারা আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের প্রভাষক হাফিজুর রহমান মন্ডল।

এ সময় নবাগত অধ্যক্ষ, প্রধান অতিথি সহ ২৪ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews