1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. adminbackup@wordpress.org : admin-war-backup :
  3. alfred49@yahoo.com : Alfred :
  4. : cmstable :
  5. demi413@gmail.com : Demi :
  6. : devauth :
  7. : devauth :
  8. : devauth :
  9. : devauth :
  10. : devauth :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
প্রতিবেদন :
ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মনিরুজ্জামান ভুরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারী গ্রেফতার বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা চার জুয়াড়ি ভুরুঙ্গামারীতে গ্রেফতার ইয়াবাসহ ভুরুঙ্গামারীতে দুই মাদককারবারী গ্রেফতার ভুরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ ভুরুঙ্গামারীতে ২০ টাকায় দুপুরের খাবার, উপকার পাবেন দূর-দূরান্তের শিক্ষার্থীরা

ভুরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৭০ Time View
ভুরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, চাকরির জাতীয়করণ ও ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে উপজেলার কলেজ মোড়ে এ কর্মসূচী পালিত হয়।

প্রতিবাদ সভায় সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, ভুও,রুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, বাউসমারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক কাজিম উদ্দিন প্রমুখ ।

বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও চাকরির জাতীয়করণসহ তাদের বিভিন্ন দাবি-দাওয়া বহুবার উত্থাপিত হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।

তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে গত রোববার ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচী শুরু করে। শিক্ষক-কর্মচারীদের সেই কর্মসূচীতে পুলিশ হামলা চালায়। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়। শিক্ষকদের সাথে রাষ্ট্রের এমন আচরণ নিন্দনীয়। তারা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, শিক্ষক সমাজের যৌক্তিক দাবি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews